Hotline: 09678 834 302
📢 ৩হাজার টাকার বই অর্ডারে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি!
গ্রন্থতরী
৩১% ছাড়

দত্তা

৳১২৫ ৳১৮০ ৳৫৫ সাশ্রয়
স্টকে আছে
📖 সংক্ষিপ্ত বিবরণ:
দত্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী রোমান্টিক উপন্যাস । প্রেমের কাহিনির পাশাপাশি এতে সমাজের কুসংস্কার, দারিদ্র্য, ধর্মীয়...

দত্তা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী রোমান্টিক উপন্যাস । প্রেমের কাহিনির পাশাপাশি এতে সমাজের কুসংস্কার, দারিদ্র্য, ধর্মীয় বিভেদ ও মানুষের স্বার্থপরতার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

উপন্যাসের শুরুতে তিন বন্ধু-বনমালী , রসবিহারী ও জগদীশের জীবনকাহিনি বর্ণিত হয়েছে। শৈমবের গভীর বন্ধুত্ব সময়ের সঙ্গে বদলে যায় । বনমালী ও রসবিহারী ব্রাহ্মধর্ম গ্রহণ করে কলকাতায় চলে গেলেও জগদীশ দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে গ্রামেই থেকে যায়। পরে বনমালীর জমিদারির দায়িত্ব নিতে গিয়ে রাসবিহারী ও তাঁর ছেলে বিলাসবিহারী সেখানে নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করতে শুরু করে। এভাবে উপন্যাসে মানুষের ভাগ্য, সম্পর্ক ও সমাজবাস্তবতার গভীর চিত্র ফুটে উঠেছে।

বইয়ের তথ্য
পৃষ্ঠা সংখ্যা
১৪৪
বাঁধাই
হার্ডকভার
ওজন
—
ভাষা
বাংলা
ISBN
—
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সম্মানিত লেখক

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক।১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস।বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমূহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, এবং বিশ্বব্যাপী পাঠকের কাছে হয়েছে সমাদৃত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমগ্র দেবদাস, শ্রীকান্ত, রামের সুমতি, দেনা-পাওনা, বিরাজবৌ ইত্যাদি থেকে বাংলাসহ ভারতীয় নানা ভাষায় নির্মিত হয়েছে অসাধারণ সফল সব চিত্রনাট্য ও চলচ্চিত্র। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য এই খ্যাতিমান বাংলা সাহিত্যিক কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

📚 সুপারিশকৃত পছন্দ
দেবদাস
৳ ১২৫.০০ ৳ ২৫০.০০
৳১২৫ ৳১৮০
ব্যাগে নিন কিনুন
আপনার ব্যাগ (০টি)

আপনার ব্যাগ এখন খালি।

বই দেখুন