Hotline: 09678 834 302
📢 ৩হাজার টাকার বই অর্ডারে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি!
গ্রন্থতরী
৫০% ছাড়

দেবদাস

৳১২৫ ৳২৫০ ৳১২৫ সাশ্রয়
স্টকে আছে
📖 সংক্ষিপ্ত বিবরণ:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবদাস' এর নাম শুনেনি, এমন পাঠক বোধহয় খুব কমই আছে। এই উপন্যাসটিকে প্রণয়কালীন ট্র্যাজেড...

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস 'দেবদাস' এর নাম শুনেনি, এমন পাঠক বোধহয় খুব কমই আছে। এই উপন্যাসটিকে প্রণয়কালীন ট্র্যাজেডি বললে খুব একটা ভুল হবে না। তৎকালীন সামাজিক বৈষম্য এবং আত্ম-অহংকারী চেতনার ফলে দুটি জীবনের এক না হওয়ার নির্মম পরিণতি এই উপন্যাসটির মূল বিষয়বস্তু। ঊনবিংশ শতাব্দীর সামাজিক চিত্র, কুসংস্কার, প্রথা ধরে রাখার রীতি, বিলেত যাওয়ার প্রবণতা, বিশেষ করে উচ্চ ও নিম্নবিত্ত ভেদাভেদের কারণে প্রেমে অপূর্ণতা; সবকিছু মিলিয়ে তখনকার সমাজের একটি সুস্পষ্ট চিত্র রয়েছে উপন্যাসটিতে। দেবদাস হয়তো চাইলেই পারতো পার্বতীকে গ্রহন করতে, কিন্তু সমাজ-বৈষম্য সংস্কারের বাধা অতিক্রম করা তার জন্যে অসম্ভব ছিল, পরিশেষে সে পরিণত হলো বিরহকাতর এক প্রেমিকে।

বইয়ের তথ্য
পৃষ্ঠা সংখ্যা
১৩০
বাঁধাই
পেপারব্যাক
ওজন
0.1
ভাষা
বাংলা
ISBN
৯৭৮৯৮৪৯৯৪৩৪৮৮
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সম্মানিত লেখক

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক।১৮৭৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের প্রেসিডেন্সি বিভাগের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস।বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি 'অপরাজেয় কথাশিল্পী' নামে খ্যাত।শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমূহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে, এবং বিশ্বব্যাপী পাঠকের কাছে হয়েছে সমাদৃত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বই সমগ্র দেবদাস, শ্রীকান্ত, রামের সুমতি, দেনা-পাওনা, বিরাজবৌ ইত্যাদি থেকে বাংলাসহ ভারতীয় নানা ভাষায় নির্মিত হয়েছে অসাধারণ সফল সব চিত্রনাট্য ও চলচ্চিত্র। সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য এই খ্যাতিমান বাংলা সাহিত্যিক কুন্তলীন পুরস্কার, জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি লাভ করেন। ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

📚 সুপারিশকৃত পছন্দ
দত্তা
৳ ১২৫.০০ ৳ ১৮০.০০
৳১২৫ ৳২৫০
ব্যাগে নিন কিনুন
আপনার ব্যাগ (০টি)

আপনার ব্যাগ এখন খালি।

বই দেখুন