বাংলাদেশের সফল ও প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘মৈত্রী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’। যেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় গড়ে তুলেছে তাদের নিজস্ব সোসাইটি যেটি ভিআইপি জোন হিসেবেই পরিচিত। যা আজ অরক্ষিত।
নিভু বাতি, থেমে থেমে আসা গোলাবর্ষণের শব্দ, পথে দাঁড়ানো অস্ত্র ও বন্দুক হাতে দাঁড়িয়ে থাকা বিশ-পঁচিশজন মুখোশধারী লোক। এই ভয়ঙ্কর নীল নকশা পেছনে ফেলে অজানা গন্তব্যের উদ্দেশ্যে ছুটছে ছয়জন পনেরো-ষোলো বছরের কিশোর ও তাদের কোলে ঘুমিয়ে থাকা চার বছরের অরণিকা। অভিভাবকহীন কঠিন বাস্তবতা উস্কে দিচ্ছে সেই সাতটি জীবনে।
সাতটি ভিন্ন মানব একীভূত হয়ে যেই সম্পর্ক সূচনা করেছে, তার সমাপ্তি একটি নামেই, “অরণিকা।”
এই পৃথিবীতে রক্তের সম্পর্ক ছাড়া কি কোনো সম্পর্ক আছে যা প্রশান্তির?
যেই সম্পর্ক অনুভূতিরা সীমাবদ্ধতার শহরে বিলীন!
আপনার ব্যাগ এখন খালি।
বই দেখুন