গ্রন্থতরী
৩০% ছাড়

এলিজা

৳ ৭০০.০০ ৳ ৪৯০.০০
📖 সংক্ষিপ্ত বিবরণ:
একটি নিস্তব্ধ সকাল। শহর তখনো স্বাভাবিক ছিল—যতক্ষণ-না একে একে নিখোঁজ হতে শুরু করে ঠিক ২৭ বছরের তরুণরা। প্রথমে গুজব, তারপর আত’ঙ্...

একটি নিস্তব্ধ সকাল। শহর তখনো স্বাভাবিক ছিল—যতক্ষণ-না একে একে নিখোঁজ হতে শুরু করে ঠিক ২৭ বছরের তরুণরা। প্রথমে গুজব, তারপর আত’ঙ্ক। কিছুদিন পর শহরের খাল-বিল থেকে ভেসে ওঠে নিখোঁজ তরুণদের নি’থর দে’হ। কিন্তু সবচেয়ে ভ’য়ংক’র সত্যটা তখনই সামনে আসে যখন ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায়—মৃ’ত তরুণদের শরীরে হৃ’ৎয’ন্ত্র নেই।
কেন শুধু ২৭ বছর বয়সি তরুণ?
কেন হৃ’ৎয’ন্ত্রই লক্ষ্য?
এটা কি নিছক খু’ন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভ’য়ংক’র পরিকল্পনা?
শহরজুড়ে ছড়িয়ে পড়ে আ’ত’ঙ্ক আর অবিশ্বাস। মানুষ সন্দেহ করতে শুরু করে মানুষকেই। নিশ্চয়ই সে মানুষ নামক ন’রখা’দক।
এলিজা শুধু একটি অ’পরাধের গল্প নয়—এ এক অন্ধকার সময়ের দলিল, যেখানে প্রশ্নের চেয়ে উত্তর বেশি ভ’য়ংক’র। যার প্রতিটি অধ্যায়ে রয়েছে থ্রি’ল—রয়েছে অজানা ভ’য়ের এক শি’হরণ।

বইয়ের তথ্য
পৃষ্ঠা সংখ্যা
৩৬৮
বাঁধাই
হার্ডকভার
ওজন
—
ভাষা
বাংলা
ISBN
৯৭৮৯৮৪২৯৩৫৯২৩
ডায়না ইমরোজ লাকি
সম্মানিত লেখক

ছোটবেলা থেকেই গল্প ও উপন্যাসের প্রতি গভীর অনুরাগী। পাঠক হিসেবে সাহিত্যের সঙ্গে দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক একসময় তাঁকে লেখালেখির জগতে নিয়ে আসে। কল্পনা, অনুভূতি এবং বাস্তবতার সমন্বয়ে নিজস্ব এক বর্ণনাশৈলী গড়ে তোলার প্রচেষ্টায় তিনি নিয়মিত লিখে চলেছেন।

রহস্য, থ্রিলার, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং মানবমনের অজানা দিক তাঁর লেখার প্রধান অনুষঙ্গ। পাশাপাশি ভালোবাসা, প্রতিশোধ, আবেগ ও জীবনের অপ্রত্যাশিত মোড়ও তাঁর গল্পকে করে তোলে বৈচিত্র্যময় ও প্রাণবন্ত।

তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস এলিজা, যা প্রকাশিত হয় বইঅঙ্গন প্রকাশনী থেকে। পাঠকমহলে বইটি ইতিবাচক সাড়া পাওয়ার পর তাঁর দ্বিতীয় থ্রিলার উপন্যাস দ্য গেম অফ ব্লাড প্রকাশিত হয় বর্ষা-দুপুর প্রকাশনী থেকে।

হোম ক্যাটাগরি উইশলিস্ট 0 কার্ট 0 লগইন