গ্রন্থতরী
৫০% ছাড়

এনিম্যাল ফার্ম

অনুবাদক: আমিনুল ইসলাম
৳ ২৫০.০০ ৳ ১২৫.০০
📖 সংক্ষিপ্ত বিবরণ:
জর্জ অরওয়েলের "এনিম্যাল ফার্ম" একটি বিখ্যাত রাজনৈতিক এলিগরি, যা সোভিয়েত ইউনিয়নের বিপ্লব এবং তার পরবর্তী ঘটনাবলীর প্রতি তীক্ষ...

জর্জ অরওয়েলের "এনিম্যাল ফার্ম" একটি বিখ্যাত রাজনৈতিক এলিগরি, যা সোভিয়েত ইউনিয়নের বিপ্লব এবং তার পরবর্তী ঘটনাবলীর প্রতি তীক্ষ্ণ সমালোচনা। গল্পটি একটি খামারের পশুদের বিদ্রোহ দিয়ে শুরু হয়, যেখানে তারা মানুষের শোষণ থেকে মুক্তি পেতে চায়। বিদ্রোহ সফল হওয়ার পর তারা নিজেদের শাসন প্রতিষ্ঠা করে এবং সমানাধিকার ও ন্যায়বিচারের আদর্শে একটি সমাজ গড়তে চায়। বইটি দেখায় কিভাবে বিপ্লবের উদ্দেশ্য ব্যর্থ হয় এবং ক্ষমতা কিভাবে দুর্নীতি ও অত্যাচারের জন্ম দেয়।

বইয়ের তথ্য
পৃষ্ঠা সংখ্যা
১২০
বাঁধাই
হার্ডকভার
ওজন
—
ভাষা
বাংলা
ISBN
৯৭৮৯৮৪৯৯৩২৭৭২
জর্জ অরওয়েল
সম্মানিত লেখক

এরিক আর্থার ব্লেয়ার (জুন ২৫, ১৯০৩ - জানুয়ারি ২১, ১৯৫০) একজন কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক ও রাজনৈতিক লেখক। অবিভক্ত ভারতের বাংলা প্রদেশের মতিহারিতে জন্ম হয়েছিল তার। বিশ্ব সাহিত্য অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমধিক পরিচিত। তার দুটি উপন্যাস - এনিমেল ফার্ম ও নাইন্টিন এইটি-ফোর্‌ - বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে। তিনি আজীবন স্বৈরাচার ও একদলীয় মতবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। রিচার্ড ওয়ামেসলে ব্লেয়ার ও ইদা মাবেল লিমুজিন দম্পতির একমাত্র সন্তান অরওয়েল মাত্র ৪৬ বছর বয়সে যক্ষ্মারোগে মৃত্যুবরণ করেন।

হোম ক্যাটাগরি উইশলিস্ট 0 ব্যাগ 0 লগইন